প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-০৪ ২০:০৩:৪৬

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক এক্সসিপিএস (এফসিপিএস) ট্রেইনি চিকিৎসকদের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিকিৎসকদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশের করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল। বেলা সাড়ে ১১টায় মাগুরা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ভবন প্রাঙ্গণে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

আয়োজকদের দাবি, সাম্প্রতিক সিদ্ধান্তে ট্রেইনিং চিকিৎসকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তাই সিদ্ধান্ত প্রত্যাহার এবং চিকিৎসকদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের ৬ দফা দাবি মেনা নেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।

 

এ কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।