প্রিন্ট এর তারিখঃ সোমবার ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

অতিরিক্ত ভাড়া আদায় রোধে টাঙ্গাইল বাসটার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ২০২৬-০৬-০১ ২০:১৫:৩৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

 

০১ জুন, ২০২৬ সোমবার সকালে নতুন বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ কাউন্টার ও সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজ কাউন্টার প্রত্যেককে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। 

 

অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ জানান, যাত্রীদের কাছ থেকে  অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালিত হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।