প্রিন্ট এর তারিখঃ রবিবার ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৫-৩১ ১৭:০৫:৩৫

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। 

 

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দুদকের চিপ প্রসিকিউটর এ্যাড. তরিকুল ইসলাম। 

 

ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের সদস্য সচিব এ্যাড. রইচ উদ্দিন, ঢাকাস্থ (মাগুরা-শ্রীপুর) বিএনপি পরিবারের নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, মাহফুজুর রহমান, তকিবুর রহমান, শাহরিয়ার মোর্শেদ সোহাগসহ অন্যরা।

 

অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন৷ এবং মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে সকল ভাল কাজের সাথে থেকে শ্রীপুর তথা মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চায় সংগঠনটি৷