প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা ও পরিবেশ দূষণ সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অর্থদণ্ড

প্রকাশিত: ২০২৬-০৫-২৯ ২৩:১৩:০৪

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকায় কোরবানির বর্জ্য ও পশুর চামড়া যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করার দায়ে ওসমান গনি নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ মে) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন।


জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকায় পূর্ব থেকেই সতর্কতামূলক প্রচারণার মাধ্যমে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ও পশুর চামড়া ফেলার নির্দেশনা দেওয়া হয়। এরপরও নির্দেশনা অমান্য করে যত্রতত্র বর্জ্য ফেলায় পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলা, পশুর চামড়া সংরক্ষণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।