প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৫ ১৭:১০:০৮
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ ২৫ মে, ২০২৬ সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হওয়ার পর স্টেশনের পশ্চিম পাশে একটি কাটা লাশ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক এনামুল হক জানান, এখনও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের তবে পরিচয় শনাক্তের কাজ চলছে।