প্রিন্ট এর তারিখঃ বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৯ ২৩:৫১:৫৫
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ঈদে ঘরমুখো মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করতে বাস গাড়ি পরিচালনার দিকনির্দেশনা নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে, ২০২৬) বিকেলে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে গোপালপুর বাসস্ট্যান্ডে শ্রমিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লিটন খান। বক্তব্য দেন কার্যকরী সভাপতি মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইবনে খালিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি অলিমুজ্জামান রুনা, যুগ্ম সম্পাদক হীরা মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও সকল শ্রমিক।
সভায় ঈদ যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাস পরিচালনা, নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। শ্রমিক নেতারা যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।