প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের ঘাটাইলে আনেহলা সঃ প্রাঃ বিদ্যালয়ে ৯টি স্কুলের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৫-১৮ ২২:২৪:৪০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি স্কুলের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রোবববার দিনব্যাপী উপজেলার বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি কে. এইচ মোরশেদ আলম, আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহ্ আজিজুল কদর বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ছারওয়ার হোসেন তালুকদার প্রমুখ। 

 

এ সময় সিংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, যোগীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা আক্তার, খায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরই আলম, সাইট শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া খাতুন, গৌরাঙ্গী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন নাহার খানম, গৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না খাতুন, হাট কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, মাকেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফাসহ ৯টি স্কুলের শিক্ষক, শিক্ষীকা, শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানটি পরিচালায় ছিলেন আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেন। এসময় ক্রিড়া প্রতিযোগীতার মধ্যে ছিলো ছেলে-মেয়েদের ১শ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, নৃত্য প্রতিযোগীতা ও চিত্রাঅংকন প্রতিযোগীতা। 

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতারদের মাঝে পুরস্কার বিতরন করেন ঘাটাইল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহান এবং অতিথিবৃন্দ।