প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ২২:২২:০২
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক বাংলাদেশ সমাচারের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোঃ মাছুদুর রহমান মিলন এবং জেলা কমিটির সদস্য সাইদুর রহমান পলাশ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলে ফেরার পথে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই সাংবাদিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ফুলবাড়িয়ার একটি কমিউনিটি কেয়ার হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আহতদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে মোঃ মাছুদুর রহমান মিলন ও সাইদুর রহমান পলাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন সহকর্মী সাংবাদিক, স্বজন ও বিভিন্ন সামাজিক-সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।