প্রিন্ট এর তারিখঃ রবিবার ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১০ ১৫:১২:১২
নিজস্ব প্রতিনিধি:
আজ ১০ মে ২০২৬ খ্রি. দিবাগত রাত হতে সকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় বালুমহাল ও মাটি ব্যিবস্থাপনা আইন, ২০১০ এর অধীন জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটার মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক হেফাজতে নেওয়া হয়।
অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব তৈরি করে । অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোনো তথ্য পেলে বা কোথাও অবৈধ বালু উত্তোলন হতে দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার অনুরোধ জানানো হয় অথবা জেলা ম্যাজিস্ট্রেটকে হোয়াটসঅ্যাপে অবহিত করার অনুরোধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার +880 1715-228566
জনস্বার্থে পুরো জেলায় এ অভিযান অব্যাহত থাকবে ।