প্রিন্ট এর তারিখঃ রবিবার ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১০ ১৪:৪৮:৪৯
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মে, ২০২৬ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল-২০২৬ মাসের আইন-শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী ও জেলার অপরাধচিত্র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কমলেশ মজুদারের পর্যালোচনায় তুলে ধরেন। আলোচনায় বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়।
এছাড়া সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা ও কুরবানিকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান জোরদার, কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ, ভোজ্যতেল সংকট কে কৃত্রিম সংকট তৈরি করে মজুদদারদের বিরুদ্ধে অভিযান, মাদক ও ছিনতাই বিরোধী অভিযান, সিমান্তে চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ঈদের আগে যানজট নিরসনে সরকারি নির্দেশনা মোতাবেক যশোর জেলার কেন সড়কে কুরবানির অস্থায়ী পশু হাট বসবে না, যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। পশু হাটে জালটাকা বাজারের শৃঙ্খলা বজায় রখতে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। যাতে কোন প্রকার চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি খপ্পরে না পড়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
তিনি আরও বলেন, কুরবানির কে সামনে রেখে বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান ইত্যাদি বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে যশোর শহর কে যানযট মুক্ত রাখতে অবৈধ ইজিবাইক ও রিক্সার চার্জের ব্যবস্থা স্থান সমূহ চিহ্নিত করে উচ্ছেদ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক সৈয়দ রফিকল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মিরাজুল ইসলাম,, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী -পরিচালক সোহেল আল মাহমুদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এছাড়া সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।