প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০৭ ২৩:৩৯:২০
নিজস্ব প্রতিনিধি:
জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান ও প্রকল্পের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
এ সময় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১১ লাখ টাকা এবং অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদে সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন প্রমুখ।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সংগঠনের নেতা, অসহায় দুঃস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সমস্যরা উপস্থিত ছিলেন।