প্রিন্ট এর তারিখঃ রবিবার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

অবশেষে টাঙ্গাইলবাসীর কাঙ্খিত পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ২০২৬-০৫-০৩ ১৫:০২:৪৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের যানজট নিরসন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে রাবনা বাইপাস এলাকায় নতুন পৌর বাস টার্মিনাল নির্মাণের ভূমি উন্নয়ন বা মাটি ভরাট কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পৌর শহরের যানজট কমিয়ে ৪.৯৪ একর জমিতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনাল গড়ে তোলা হবে, যা টাঙ্গাইল শহরের পরিবহন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে।

 

দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা জানান, টার্মিনালটি নির্মিত হলে শহরের যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।

 

স্থানীয়দের মতে, দ্রুত কাজ সম্পন্ন হলে টাঙ্গাইল শহরের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে।