প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০১ ২০:০৪:৪৭
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালিটি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।