প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০১ ১৯:৩৮:৪৭
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল থানা চত্বরে জড়ো হতে থাকে। পরে সব সংগঠন একত্র হয়ে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি গোপালপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান হাসান উথান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আমিনুল ইসলাম এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার লিটন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিক ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।