প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৪-২৯ ২৩:৪১:৪০

News Image

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।

 

স্থানীয়রা জানায়, বাড়ি সংলগ্ন মাঠে নিজেদের গরু বাঁধতে গেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। তার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।