প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

যশোরের কেশবপুরে পৌর শহরের সাহাপাড়ায় মেয়ের হাতে মা খুন, আটক ১

প্রকাশিত: ২০২৬-০৪-২৮ ১৯:৫৮:৪০

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি: 
যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।

 

নিহত গৌরী অধিকারী (৭৫) মৃত কালীপদ অধিকারীর স্ত্রী। সোমবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে অবস্থানকালে গৌরী অধিকারীকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মানসিক ভারসাম্যহীন মেয়ে দীপ্তি অধিকারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

 

ঘটনার পর এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দীপ্তি অধিকারীকে আটক করে।

 

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিষয় এবং মানসিক অসুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নৃশংস ঘটনার সঠিক তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।##