প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের শিক্ষার্থীর ওপর 'বিনিময়' বাসের স্টাফদের হামলা

প্রকাশিত: ২০২৬-০৪-২৮ ০৮:০১:১৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজের এক চতুর্থ বর্ষের শিক্ষার্থীর ওপর 'বিনিময়' পরিবহনের বাসের স্টাফদের হাতে নাজেহাল হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের স্টাফরা ওই শিক্ষার্থীর গায়ে হাত তোলে।

 

এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বাসটি আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।