প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-০৪-২৪ ২১:১৮:৩১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আজ ২৪ এপ্রিল, ২০২৬ শুক্রবার আদমদীঘি থানার এসআই মো, বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামি হলেন মো, আলসাফা (২২)। সে আদমদীঘি উপজেলার মুরইল এলাকার (তালুকদার পাড়ার) বাসিন্দা এবং মো, আল মাবুদের ছেলে। এ অভিযানকালে তার কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা নং-২০, তারিখ ২৩/০৪/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) স্মারনীর ২৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এছাড়াও তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।