প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১৩ ০৩:১৬:৩০
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১২ এপ্রিল রবিবার বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক বগুড়ার সম্মেলন কক্ষ 'করতোয়া' তে সকাল ১০ ঘটিকায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বগুড়া - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।