প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১১ ১৮:১৬:০৭
নিজস্ব প্রতিনিধি:
আজ ১১ এপ্রিল, ২০২৬ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার টাঙ্গাইলে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির গণ অনশনে পানি খাওয়ায়ে অনশন ভাঙলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
টাঙ্গাইলে সদরের সকল প্রকার অন্যায় অনিয়ম, অবৈধ দখলদার, চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রত্নতাত্ত্বিক স্থাপনা, খাল, বিল, জলধারা দূষণ ও দখলমুক্ত, টাঙ্গাইলে ব্রাহ্ম সমাজের মন্দিরসহ সকল ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন ও গণ অনশন করেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটি, টাঙ্গাইল জেলা।