প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০৩-০৯ ০১:৩৬:৫৮
নিজস্ব সংবাদদাতা:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ০৮ মার্চ, ২০২৬ তারিখ জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর কার্যালয়ে বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস ।
জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমাজে জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও নারীদের স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় ।