প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০২-২১ ১৪:৫৬:৪৮
আজ ২১ ফেব্রেুয়ারি ২০২৬ শনিবার টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই। আজ ভোররাতে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি সম্প্রতি ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।