প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-০৩ ১১:২৪:৩১
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমন্টে ইংলিশ স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।
শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দিন, অধ্যক্ষ লে. কর্নেল মো. মহিদুর রহমানসহ অন্যান্য সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত ব্যাক্তি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় 'যমুনা হাউস' রানার আপ এবং 'পদ্মা হাউস' চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।