প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পরে পথচারীর মৃ’ত্যু

প্রকাশিত: ২০২৫-১০-২৬ ১৫:০৯:৪২

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

 

২৬ অক্টোবর, ২০২৫ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।