প্রিন্ট এর তারিখঃ শনিবার ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩


রাজনীতি

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ: পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত: ২০২৫-০৮-৩০ ২৩:৪২:৩৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।

 

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।