প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হলে মান সম্পন্ন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ: ড. দেবপ্রিয়

প্রকাশিত: ২০২৫-০৮-৩০ ২৩:১৩:৫৫

News Image

নিজস্ব প্রতিনিধি:

শ্বেতপত্র কমিটির আহবায়ক ও সম্মানিত ফেলো, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বতীকালীন সরকার এসেই প্রথম থেকেই একটায় জটিল অর্থনীতি পরিস্থিতিতে পড়েছে। অর্থনীতি পরিস্থিতি এটা উত্তাধিকার সূত্রে পেয়েছে। সেটা শ্বেতপত্রের ভিতর দিয়ে সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। 

বর্তমানে মূল্যস্ফীতি যেটুকু কমেছিল সেটা আবার উধ্বর্মুখী হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। দেশে চাল, তেল সবজি ইত্যাদির দাম বেড়েছে। এরকম যদি বাড়তে থাকে এবং এটার যদি মজুরী এবং বেতনের সামঞ্জস্য না থাকে তাহলে দেখা যাচ্ছে দারিদ্র্যের হার বাড়ছে, বৈষম্য বাড়ছে এবং এটার ভিতরে পুষ্টিহীনতা এটার সাথে যুক্ত হয়েছে। এই রকম অর্থনীতির অবস্থা পরিস্থিতি আবার জটিল হতে নেয় তাহলে নির্বাচন, রাজনৈতিক উত্তরণ চাচ্ছি সেটাকে বাঁধাগ্রস্থ করবে। 

অর্থনীতির অবস্থা কোনভাবেই খারাপ হতে দেয়া যাবে না। তাহলে এটা রাজনৈতিক উত্তরণ, নির্বাচন উত্তরণকে বাঁধাগ্রস্থ হচ্ছে। সবাই এখন নির্বাচন, সনদ ও সংবিধান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এটার কারণে বিনিয়োগ, কর্মসংস্থান ও মজুরি এগুলো নজর দেয়া কম হচ্ছে সেই দিকেই আমরা দৃষ্টি আর্কষণ করছি। 

২৯ আগস্ট, ২০২৫ শুক্রবার বিকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা রিসোর্টে ইউনিটি এসোসিয়েশনের আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে যদি উন্নয়নের পরবর্তী পর্যায়ে নিতে হয়  তাহলে মান সম্পন্ন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সময়কালে যে সমস্ত শিক্ষার্থী পাস করেছে সেই পরিমাণে তারা গুনগত শিক্ষা পায়নি। সেখানে বড় ধরণের ফাঁক ছিল। এবার মাধ্যমিক পরীক্ষার ভিতর দিয়ে সেই ফাঁকটি ধরা পড়েছে। তারা পাস করছে কিন্তু তারা ভর্তি হতে পারছে না কারণ যোগ্যতার মাপ কাঠিতে তারা পাচ্ছে না। এরসাথে ভয়াবহভাবে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকদের যোগ্যতা হ্রাস পেয়েছে। কারণ বিভিন্নভাবে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন যাদের যোগ্যতার ঘাটতি আছে। এবার বাজেটে স্কুলে যাতে একবেলা খাওয়ার ব্যবস্থা হয় সেটার ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। এটা জাতীয়ভাবে আগামীদিনে ছড়াতে হবে যাতে প্রত্যেক স্কুলে যাতে শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য খাবার পায়। 

সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিটি এসোসিয়েশনের সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের উপ সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর ও লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমূখ।