প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা!

প্রকাশিত: ২০২৫-০৭-১১ ১৭:৩৬:৩৪

News Image

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে ব্যবসায়ীকে জরিমানা  করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। 

 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৩৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়, এবং  ওই মাছ ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জির নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ.জসিম উদ্দীন। মৎস্য সম্পদ উন্নয়ন ও আইন বাস্তবায়ন উপলক্ষে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ. জসিম উদ্দীন বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জব্দকৃত মাছ মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।