মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘির সেই সাঁতারু জাহিদ ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে পেলেন কৃতী সংবর্ধনা

প্রকাশিত: ২০২৬-০৪-০৬ ২৩:০১:৩০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতারু সেই জাহেদুল ইসলাম জাহিদ পেলেন কৃতী সংবর্ধনা। 

 

আজ ৬ এপ্রিল, ২০২৬ সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাঁতারু জাহিদের হাতে ক্রেস্ট তুলে দেন। 

 

জাহিদ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের মৃত মোফাজ্জল হোসেন খোকার ছেলে। 

এবার নিজ বগুড়া জেলায় সংবর্ধনা পেয়ে গর্বিত সাঁতারু জাহেদুল ইসলাম জাহিদ জানান, নিজ জেলায় ডিসি স্যারের হাত থেকে সংবর্ধনা পাওয়ার অনুভূতিই অন্যরকম। এই সম্মাননা আমার গতি আরো বাড়িয়ে দিল।

 

তিনি বলেন, ২০২০ সালে প্রথমবার ঢাকায় ম্যারাথনে অংশ নেন। এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ পর্যন্ত তিনি প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন।

 

শুধু দৌড় নয়, সাঁতারেও তাঁর বেশ কিছু বড় অর্জন রয়েছে। তিনি শুভলং চ্যানেল/কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার সাঁতার, কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েও সফল হয়েছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭