বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২০২৬-০২-১৯ ১২:১৪:৫৯

News Image

নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের দেলদুয়ারে শ্রাবন্তী (১৮) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। 

 

গতকাল বুধবার উপজেলার পাথরাইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মৃত জাফর ইকবালের ছেলে মো. হাফিজুর রহমানের স্ত্রী। বিকেল ৫টার দিকে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ঘটনাটি কেন ঘটেছে তা এখনও জানা যায়নি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭