সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

Logo
Add Image

বিনোদন জগৎ

গ্যাটউইক বিমানবন্দর থেকে গয়নাসহ ব্যাগ চুরি হলো উর্বশীর!

প্রকাশিত: ২০২৫-০৮-০১ ২৩:৫০:০৯

News Image

বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা

টাঙ্গাইল দর্পণ ডেস্ক: 
নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি।  

 

ভ্রমণের সময় তার সঙ্গে থাকা একটি দামি ব্র্যান্ডের ব্যাগ ও ‘লাবুবু’ পুতুল নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছিল। এবার সেই আলোচিত ব্যাগই রহস্যজনকভাবে গ্যাটউইক বিমানবন্দর থেকে চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন উর্বশী। সামাজিকমাধ্যমে এক পোস্টে উর্বশী জানান, ব্যাগটিতে ছিল প্রায় ৭০ লাখ রুপির দামী গয়না ছিল। তিনি লেখেন, আমি এমিরেটস এয়ারলাইন্সের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী। 

 

উইম্বলডন ভ্রমণের পর গ্যাটউইক বিমানবন্দরে আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই চুরি হয়ে গেছে। ব্যাগে সঠিক ট্যাগ ও টিকিট থাকার পরও এ ধরনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তৈরি করে। উর্বশী রাউতেলা কখনও তার পোশাক, কখনও বক্তব্য বা সামাজিকমাধ্যমে ভাইরাল কন্টেন্ট নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন তিনি। এবার গয়নাসহ দামী ব্যাগ হারিয়ে আবারও আলোচনায় উঠে এলেন এই বলিউড অভিনেত্রী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭